চিড়ে র পোলাউ
উপকরন --- সোয়াবিন সিদ্ধ করে কুচি করে নিতে হবে , সবজির মধ্যে আলু , ফুলকপি, বিনস, গাজর ( অপশনাল , না থাকলে না দিলেও চলবে ) মোটা চিঁড়ে, কারি পাতা কয়েকটা , পিয়াজ কুচি ,কিছু চেরা কাঁচালঙ্কা।। (সবটাই আন্দাজ মতো) পদ্বতি----- প্রথমে চিঁড়ে গুলো কে ভালো করে জল দিয়ে ধুয়ে ছড়ানো থালায় ছড়িয়ে রাখতে হবে। আমি একটু লেবুর রস মাখিয়েছিলাম চিঁড়ে গুলোতে। কড়াই গরম হলে আন্দাজমতো তেল দিতে হবে গরম হলে তাতে সরষে বা রাই , শুকনো লঙ্কা , কারি পাতা ফোড়ন দিয়ে , কাচা বাদাম ভেজে নিয়ে একে একে পিয়াজ কুচি ,সয়াবিন কুচি, আলুর টুকরো , বীনস/ফুলকপির টুকরো কয়েকটা, গাজর কুচি সব দিয়ে ভেজে নিতে হবে , এরপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চিঁড়ে গুলো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে, এরপর আন্দাজমতো নুন, মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি। ব্যাস রেডি আমাদের চিড়ে র পোলাউ।।