করোনা - একটা চ্যালেঞ্জ , প্রায় গোটা বিশ্ব এর কবলে ।
(Lock Down 25th Mar'-14th April 20)
বাইরে কি পরিস্থিতি দেখে আসি এই ভাবনা নিয়ে যারা বেরোচ্ছেন , তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ : বালিগঞ্জের দ্বিতীয় আক্রান্তের বাবা মা পরিচারিকা ৩ জনেই কোভিড ১৯ এ আক্রান্ত। এবার ভয় পাওয়ার মতো একটা তথ্য দি। ছেলেটার কনট্যাক্টে আসাদের মধ্যে ৪ জনের Symptoms দেখা গেছিল তাদের ৩ জন পসিটিভ। একবার কন্টামিনেশন পাওয়ারটা বুঝুন৷
এক বড় বিপদের সামনে আজ আমরা দাঁড়িয়ে আছি। যুদ্ধের জন্য প্রস্তুত হোন। সামনে যা আসছে তা আপনারা ভাবতেও পারছেন না। আগামী একমাসের মধ্যে ভারতীয়রা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লড়তে চলেছেন। আউটব্রেকের দোড়গোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। খুব সম্ভাবনা আছে যে ১ সপ্তাহের মধ্যে করোনা কেসের সুনামি আসতে চলেছে।এক মাস পরে হয়ত আমার বন্ধুতালিকায় থাকা অনেকেই আক্রান্ত হবে। হয়ত বা অনেকের পাশের সবুজ আলোটা আর কোনদিন জ্বলবেই না। নিজেদের প্রিয়জনদের মধ্যেই কাওকে হারাবো , কে বলতে পারে আমি ই হয়ত থাকবনা ।তাই সবাইকে বলি নিজের যত্ন নিন সবাই। সরকারী হোক বা বেসরকারী যেখানেই কাজ করেন, সাবধান থাকবেন । আপনাদের বাড়ির মানুষ দের সচেতন করুন , একটু নিজেরা সচেতন হন আর আপনাদের আশেপাশের মানুষকেও সচেতন করুন দয়া করে যেন পরের ১৪ টা দিন বাড়িতে থাকে। মানুষের সাথে ভাইরাসের এই অসম যুদ্ধটা জিততে গেলে বাকি দেশবাসিকে দায়িত্ব নিয়ে ট্রান্সমিশন চেনটা ভাঙতে হবে। মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধটা জিততে গেলে ১৪০ কোটিকে সচেতন হতেই হবে৷ নাহলে বিপদ এড়ানো অসম্ভব ।
এক ঝলকে সংক্ষেপে দেখে নি করোনা র সাথে লড়ার উপায় ।

Comments
Post a Comment