আলুর চপ
আলুর চপ
বড়ো সাইজের দুটো নৈনিতাল আলু খোসাসুদ্ধু সেদ্ধ করে খোসা ফেলে দিতে হবে।শুকনো খোলায় গোটা জিরে আর ধনে ভেজে গুড়ো করে নিতে হবে।কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে লঙ্কার গুড়ো হলুদ কাঁচালঙ্কা কুচি আর ধনে জিরেগুড়ো দিয়ে বিটনুন আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে কম আঁচে ভালো করে নেড়ে এরপর ওতে আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।পুর ঠান্ডা হলে বেসনের গোলা যা আগেই নুন হলুদ লঙ্কারগুড়ো খাবার সোডা দিয়ে ফেটানো ছিল সেই গোলায় আলুমাখার পুর চুবিয়ে সরষের তেলে লাল করে ভেজে নিতে হবে।
ব্যস হয়ে গেলো গরমাগরম সুস্বাদু আলুরচপ।
Comments
Post a Comment