মুসুর ডাল দিয়ে ডিমের কারি

# মুসুর ডাল দিয়ে ডিমের কারী
 সুস্থ থাকার জন্য  আর শরীরে র  ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য রোজ ডায়েট এ  প্রোটিনের  খাওয়া খুবি প্রয়োজন। 
মুসুর ডাল আর ডিম এ প্রচুর প্রোটিন থাকে বানিয়ে নেওয়া যাক একটা দুর্দান্ত রেসিপি ডিম , আলু আর মুসুর ডাল দিয়ে

পদ্ধতি --ডিম আলু ও মুসুরডাল আলাদা করে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে তাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ আলু ও ডিমগুলো ভেজে তুলে রাখতে হবে।ঐ তেলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনেগুড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল নুন হলুদ সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার ভাজা ডিম গুলো দিয়ে ঢেকে দিতে হবে। মাখামাখা হলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে একটু ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Comments

Popular posts from this blog

কাশ্মীরি ক্ষির পায়েস

বাসন্তী পোলাউ

আম তেল