লাউ এর পায়েস

#লাউয়ের পায়েস#
 উপকরণ
লাউ 1 টা (কিলো খানেকের/দিশি প্রজাতি হলে ভালো)
দুধ - ২ লিটার
কনডেন্সড মিল্ক ২০০ মিলি
চিনি (ডায়াবেটিক হলে কোকোনাট সুগার)
কাজু, কিসমিস, এলাচ প্রয়োজন মত

।।রান্নার পদ্ধতি।।
লাউ কেটে নিন বড় ফালি করে যাতে গ্রেট করা যায়। তার আগে বীজ যুক্ত অংশটি কেটে বাদ দিন। গ্রেট করা হয়ে গেলে হাত দিয়ে চেপে জল মুক্ত করুন। একটা ফ্রাই প্যানে কাজু বাদাম খুবই হালকা করে ভেজে নিন ঘি দিয়ে। এবার আরেকটু ঘি দিয়ে লাউ সাতলিয়ে নিন। এবার একটা হাঁড়ি বা বাউলে দুধ ঢেলে ফুটতে দিন। এলাচ দিন। দুধ ঘন হলে গ্রেট করা লাউ মিশিয়ে দিন। আচ কমিয়ে রান্না হতে দিন। অন্তত: কুড়ি মিনিট। এবার কনডেন্সড মিল্ক ঢেলে দিয়ে নাড়তে থাকুন। মিষ্টি প্রয়োজনমত বুঝে দিন। কাজু বাদাম, কিসমিস মিশিয়ে অল্প আঁচে ঢেকে মিনিট পাঁচেক আরও রান্না করে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে পরিবেশন করুন।

Comments

Popular posts from this blog

কাশ্মীরি ক্ষির পায়েস

বাসন্তী পোলাউ

আম তেল