বর্ণময় হোলি উৎসব
" রাঙা হাসি রাশি রাশি
অশোকে পলাশে...
রাঙা নেশা মেঘে ভাষা
প্রভাত আকাশে।"
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠুক
রঙিন।🌹❣️🌹
এই বসন্তের রঙে রেঙে উঠুক
প্রতিটি মানুষের হৃদয়।🌹❣️🌹
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
- - দোল পূর্ণিমা--
দোল পূর্ণিমা প্রধানত বাংলা ও উড়িষ্যার একটি অন্যতম ধর্মীয় উৎসব, যা আমরা আনন্দের সাথে পালন করি। এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা ও নামে অভিহিত করা হয়। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। এই দিন সকলের মন প্রাণ রঙে রঙে রঙিন হয়ে ওঠে। দোল পূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোল পূর্ণিমা হলো মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।
শিমুল পলাশের গাঢ় আবেগ
আজ তুমুল হৃদয় - - - - - ফাগের ধুলোয় উদ্ভাসিত হোক চিত্ত----মন পিচকারির রঙিন ধারায় সিক্ত হোক প্রেম। প্রেমের প্রতিটি রঙে ঝলমলিয়ে উঠুক সবার জীবন - - - - -
Comments
Post a Comment