আম তেল
আম তেল
-------------
উপাদান: কাঁচা আম, সরষের তেল ,
মসলার জন্য --- জিরে, সরষে, মৌরি, জোয়ান, মেথি ,শুকনো লঙ্কা, ধনে, তেজপাতা। সবকটা মসলা শুকনো করাতে ভেজে আধভাঙ্গা করে রাখুন ।
পদ্ধতি: আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দুদিন রোদ্দুরে শুকিয়ে নিতে হবে এতে আমার জলটা শুকিয়ে যাবে । একটি কাচের বোতলে সর্ষের তেল দিয়ে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। দুদিন বাদে আমি আমের টুকরোগুলো কাচের বোতলের তেলের মধ্যে দিয়ে আধ ভাঙা করা মসলা ভালো করে মিশিয়ে দিয়ে প্রায় 4-5 দিন রোদ্দুরে রেখে দিয়েছি। আম তেল রেডি। যাতে আমের গন্ধটা বেশি পাওয়া যায় তাই আমি মশলা টা কম করে দিয়েছি।
আম তেল দিয়ে মুড়ি মাখা খাওয়া যায়, আলু ভাতে খাওয়া যায় ।এই দুর্দিনে আমরা আম তেল দিয়ে আলু ভাতে খাচ্ছি খুব সহজেই হয়ে যাচ্ছে।
ধন্যবাদ
Comments
Post a Comment