Posts

Showing posts from April, 2020

মোঘলাই পরোটা

মোগলাই পরোটা রেসিপি মুঘোল আমলের খাবার হলেও মোগলাই পরোটার জনপ্রিয়তা এখনও কম নয়। এখনও মানুষ এই পরোটার লোভে রেস্তোরায় এসে ভিড় করে। যদিও রেস্তোরার বাসি পোড়া তেলে ভাজা পরোটা কখনই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই মোগলাইয়ের মজাদার স্বাস্থ্যসম্মত স্বাদ পেতে ঘরে বসে তৈরি করে নিন এই পরোটা। উপকরনঃ * ময়দা- ৩ কাপ * ডিম- ৫টি * তেল/ঘি- ২ টেবিল চামচ * পেঁয়াজ- কুচি ১ কাপ * কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো * লবণ- স্বাদমত প্রণালীঃ প্রথমে ময়দা, লবণ ও তেল একসাথে মিশিয়ে ময়ান করে পানি দিয়ে নরম খামির বানিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম ও লবণ একসঙ্গে ভালভাবে ফেটে নিতে হবে। এখন পিঁড়িতে তেল মেখে বানানো খামির থেকে কিছু পরিমান ময়দা নিয়ে হালকা তেল মাখিয়ে রুটির মত বেলতে হবে। এই রুটি একটা ছোট প্লেটে তুলে, রুটির মাঝে ফেটানো ডিম ছড়িয়ে দিয়ে চার পাশ থেকে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা এমন হতে হবে যেন ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে। এবার একটা ছড়ানো ফ্রাই প্যানে তেল দিয়ে সাবধানে পরোটা তেলে ভাজতে হবে। ডুবোতেলে হালকা বাদামি করে পরোটা ভেজে নিতে হবে। ভেতরে ডিম রান্না হয়ে গেলে পরোট...

বাসন্তী পোলাউ

রেসিপি পোস্ট  #মিষ্টি_বাসন্তী_পোলাও উপকরণ (15 জনের মতো রান্না হবে) 2 কেজি গোবিন্দভোগ চাল 50 গ্রাম নুন 1) 1.5 লিটার জল 2) 10টি তেজপাতা 3) 16টি ছোট এলাচ 4) 6টি চার ইঞ্চিমাপের দারচিনির টুকরো 5) 16টি লবঙ্গ 6) 24টি জয়িত্রী 7) 50 গ্রাম হলুদগুঁড়ো 8) 300 মিলি তেল 9) 400 গ্রাম ঘি 10) 200 গ্রাম কাজুবাদাম 11) 150 গ্রাম কিশমিশ 12)  200 গ্রাম চিনি পদ্ধতি চালটা নিয়ে খুব ভালো করে ঠান্ডা জলে ধুতে হবে। ঘষবেন না, কেবল ধুয়ে রাখুন। একটা বড়ো প্লেট বা সার্ভিং ট্রের মধ্যে চালটা ছড়িয়ে দিন, 15-20 মিনিটে চালটা শুকনো হয়ে যাবে। 20 মিনিট পর শুকনো চালের সঙ্গে ঘি, হলুদ, আধ চাচামচ নুন, গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিন আলতো হাতে। চাল ভেঙে গেলে পোলাও ঝরঝরে হবে না। তাই খুব সাবধানে কাজ করুন। ম্যারিনেট করা চালটা ঘণ্টাখানেকের জন্য রেখে দিন। এক ঘণ্টা পর একটা কড়ায় 2 টেবিলচামচ ঘি গরম করুন। গরম হয়ে গেলে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভাজুন। সোনালি রং ধরলে কাজু-কিশমিশ ঘি থেকে ছেঁকে নামিয়ে নিন। ওই ঘিয়ের মধ্যেই তেজপাতা আর শুকনো গরমমশলা দিন ফোড়ন হিসেবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে চালটা দিয়ে ভালো করে ভাজতে আরম্ভ করু...

কাশ্মীরি ক্ষির পায়েস

Image
New recipe-‘কাশ্মীরি ক্ষীর পায়েস’ উপকরণঃ – ৭০ গ্রাম পোলাও চাল (সারারাত জলেতে ভেজানো) – ১ লিটার দুধ – ২ কাপ গরম জলে ৮ টেবিল চামচ গুঁড়ো দুধ গোলানো – ১০০ গ্রাম চিনি (স্বাদমতো) – সামান্য এলাচ গুঁড়ো বা ২ টি এলাচের দানা – ১ টেবিল চামচ গরম দুধে ৪/৫ টি জাফরানের রোয়া গোলানো – আধা কাপ বাদাম কুচি (যে কোনো বাদাম) – ১ চিমটি লবণ – বাদাম, কিশমিশ ও খেজুর কুচি সাজানোর জন্য পদ্ধতিঃ – চাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। চাইলে আধা ভাঙা করে নিতে পারেন। – ১ লিটার দুধ পাত্রে ঢেলে জ্বাল দিতে থাকুন। যখন দুধ কমে ঘন হয়ে আধা লিটারে নেমে আসবে তখন চাল দিয়ে দিন। – ঘন ঘন নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। এরপর এতে চিনি ও বাদাম কুচি দিয়ে দিন। – ১ চিমটি লবণ দিয়ে ঘন ঘন নেড়ে নিন। এতে গুঁড়ো দুধের মিশ্রন দিয়ে দিন। – চাল ফুটে ক্ষীরের মতো ঘন হয়ে এলে জাফরান দিয়ে খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিন ওভেন থেকে। কাশ্মীরি ক্ষীরে দুধের পরিমাণ অনেক বেশি থাকে চালের তুলনায়। – ওভেন থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ওপরে বাদাম, কিশমিশ ও খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করুন।