কাশ্মীরি ক্ষির পায়েস
New recipe-‘কাশ্মীরি ক্ষীর পায়েস’ উপকরণঃ – ৭০ গ্রাম পোলাও চাল (সারারাত জলেতে ভেজানো) – ১ লিটার দুধ – ২ কাপ গরম জলে ৮ টেবিল চামচ গুঁড়ো দুধ গোলানো – ১০০ গ্রাম চিনি (স্বাদমতো) – সামান্য এলাচ গুঁড়ো বা ২ টি এলাচের দানা – ১ টেবিল চামচ গরম দুধে ৪/৫ টি জাফরানের রোয়া গোলানো – আধা কাপ বাদাম কুচি (যে কোনো বাদাম) – ১ চিমটি লবণ – বাদাম, কিশমিশ ও খেজুর কুচি সাজানোর জন্য পদ্ধতিঃ – চাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। চাইলে আধা ভাঙা করে নিতে পারেন। – ১ লিটার দুধ পাত্রে ঢেলে জ্বাল দিতে থাকুন। যখন দুধ কমে ঘন হয়ে আধা লিটারে নেমে আসবে তখন চাল দিয়ে দিন। – ঘন ঘন নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। এরপর এতে চিনি ও বাদাম কুচি দিয়ে দিন। – ১ চিমটি লবণ দিয়ে ঘন ঘন নেড়ে নিন। এতে গুঁড়ো দুধের মিশ্রন দিয়ে দিন। – চাল ফুটে ক্ষীরের মতো ঘন হয়ে এলে জাফরান দিয়ে খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিন ওভেন থেকে। কাশ্মীরি ক্ষীরে দুধের পরিমাণ অনেক বেশি থাকে চালের তুলনায়। – ওভেন থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ওপরে বাদাম, কিশমিশ ও খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
Post a Comment