কাশ্মীরি ক্ষির পায়েস
New recipe-‘কাশ্মীরি ক্ষীর পায়েস’
উপকরণঃ
– ৭০ গ্রাম পোলাও চাল (সারারাত জলেতে ভেজানো)
– ১ লিটার দুধ
– ২ কাপ গরম জলে ৮ টেবিল চামচ গুঁড়ো দুধ গোলানো
– ১০০ গ্রাম চিনি (স্বাদমতো)
– সামান্য এলাচ গুঁড়ো বা ২ টি এলাচের দানা
– ১ টেবিল চামচ গরম দুধে ৪/৫ টি জাফরানের রোয়া গোলানো
– আধা কাপ বাদাম কুচি (যে কোনো বাদাম)
– ১ চিমটি লবণ
– বাদাম, কিশমিশ ও খেজুর কুচি সাজানোর জন্য
পদ্ধতিঃ
– চাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। চাইলে আধা ভাঙা করে নিতে পারেন।
– ১ লিটার দুধ পাত্রে ঢেলে জ্বাল দিতে থাকুন। যখন দুধ কমে ঘন হয়ে আধা লিটারে নেমে আসবে তখন চাল দিয়ে দিন।
– ঘন ঘন নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। এরপর এতে চিনি ও বাদাম কুচি দিয়ে দিন।
– ১ চিমটি লবণ দিয়ে ঘন ঘন নেড়ে নিন। এতে গুঁড়ো দুধের মিশ্রন দিয়ে দিন।
– চাল ফুটে ক্ষীরের মতো ঘন হয়ে এলে জাফরান দিয়ে খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিন ওভেন থেকে। কাশ্মীরি ক্ষীরে দুধের পরিমাণ অনেক বেশি থাকে চালের তুলনায়।
– ওভেন থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ওপরে বাদাম, কিশমিশ ও খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
Post a Comment