চলো যাই বেড়াতে


তিন চার দিনের ছুটিতে  কাছাকাছি ঘুরে আসতে চাইলে পশ্চিমবঙ্গের দক্ষিণ  প্রান্তে সমুদ্রের উপকূলে , বক খালি একটা দারুন জায়গা, শান্ত , সুন্দর একটা পরিবেশ, মনকে ভালো করে দেয় ।
কিভাবে  খুব সহজেই বক খালি পৌঁছানো যাবে সেটা দেখে নেওয়া যাক ।
----------------------------------------
শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্পেশাল এ চেপে , বা বাসে ধর্মতলা থেকে নামখানা পৌঁছানো যায় ট্রেন এ সময় লাগবে প্রায়  তিন ঘণ্টা ।

নামখানা নেবে toto বা অটো ধরে চলে যেতে হবে ফেরি ঘটে , খেয়া পার হয়ে চলে আসতে হবে ওপাড়ে । এছাড়াও ফেরিঘাটের পাশে তৈরি হচ্ছে ব্রিজ হাতানিয়া দোয়ানিয়া , খুব শীঘ্রই এটা চালু হবে ।তখন বক খালি যাওয়া আরো সহজ হবে ।
নদী পার হয় এখান থেকে বাস এ করে বক্ খালি বাস স্ট্যান্ড যেতে হবে, সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ।
বক খালিতে অনেক হোটেল  আছে ,সবগুলোই বাস স্ট্যান্ডের কাছে। বকখালীর পশ্চিমবঙ্গ ফিশারি গেস্ট হাউস সেরা। এটি সৈকত এবং বাস স্টপ থেকে কিছুটা দূরে। 
দেখার জায়গা :- এখানে ডিয়র পার্ক    এ  হরিণ আর কুমিরের  দেখা পাওয়া যায় ।
একটা toto বা van ভাড়া করে কাছাকাছি জায়গাটা ঘুরে নিতে পারেন ।
ফ্রেজার গঞ্জ :--এখানে ট্রলার এ করে সমদ্রিক মাছ  ধরে  নিয়ে আসা হয় । নিজের চোখে দেখা যায় মাছ ধরা ।
হেনরী আইল্যান্ড:-  স্যার হেনরী এই দ্বীপ টিকে প্রথম সবার নজরে আনেন,তাই তার নাম অনুসারে এই দ্বীপ টির নামকরণ , সবুজ গাছে ভরা  সমুদ্র   সংলগ্ন দ্বীপটি পর্জ্যটক  দের  নিয়ে যাায় এক আলাদা জগতে । 
  এছাাড়া  নৌকো ভাড়া করে দিনেদিনে ঘুরে আসতে পারেন জাম্বু দ্বীপ,  আর আছে বক খালি সি বিচ , দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের জল আছড়ে পড়ছে বালুয়ারিতে , পরিবারের সাথে ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা এই বক খালি সমুদ্র সৈকত।আর হ্যাঁ সামুদ্রিক  মাছ কাকরা র স্বাদ নিতে কেউ ভুলবেন না ।
________________________________

Comments

Post a Comment

Popular posts from this blog

কাশ্মীরি ক্ষির পায়েস

বাসন্তী পোলাউ

আম তেল