রবীন্দ্রভারতী হোলি কেচ্ছা

রবীন্দ্রভারতীর দোল উৎসবে চার তরুণীর অশ্লীল কর্মকাণ্ডে নিন্দার ঝড়  , মিডিয়ায় এই খবর প্রকাশিত হতে ই তোলপাড় শুরু  হয়ে গেছে ।ছাত্র ছাত্রীদের থেকে এরকম অশোভনীয় আচরণ সব সভ্য মানুষকেই বিচলিত করে ,ব্যাথিত করে , ।
আমি নিজে রবীন্দ্রভারতী র ছাত্রী ছিলাম , এখানকার কালচার, বিভিন্ন উৎসব ঘিরে উন্মাদনা সেদিনও ছিল, এখন ও আছে , কিন্ত বহিঃপ্রকাশের ধরন পাল্টে যাচ্ছে, শুধু রবীন্দ্রভারতী নয় , অন্যান্য  বিষ্যবিদ্যালায় গুলোতেও  একের পর এক অঘটন, মারপিট , ভর্তি নিয়ে সমস্যা , আর প্রতিবাদ করার যে রাস্তা এখনকার ছাত্রছাত্রী রা নিচ্ছে , তাতে আমরা  কিছুই ঠিক মেলাতে পারছিনা  পরপর যেভাবে আজকের ছাত্রসমাজ কে দেখছি , উগ্রতা  , অশোভন  আচরণ , বড়দের অসম্মান করা গুলোকে নিজেদের স্বাধীনতা বলে বোঝাতে চাইছে 
যদিও এবারের হোলি নিয়ে বিশ্বভারতীর খবর এবং ছবির  বিভিন্ন জায়গায় প্রকাশিত   হয়েছে সেগুলি নকল, ফটোশপ দিয়ে বানানো কিনা , সেসব পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে ।
কারণ এরকম রুচিহীন কাজ ছাত্রছাত্রী র করতে পারে , বিশ্বাস হয়না ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অশ্লীল ঘটনা নিয়ে ইতিমধ্যেই কার্যত নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহলে।

 এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, এই ঘটনা তাঁর ক্যাম্পাসেই ঘটেছে। তবে ছাত্র-ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ের কী না, সে বিষয় সন্দেহ রয়েছে ৷ ক্যাম্পাসে ওই দিন প্রচুর বহিরাগতরাও এসেছিলেন ৷ তাই কারা এই কাণ্ড ঘটিয়েছে , তা চিহ্নিত করা কার্যত অসম্ভব ৷

Comments

Popular posts from this blog

কাশ্মীরি ক্ষির পায়েস

বাসন্তী পোলাউ

আম তেল